ঢাবিতে ভর্তির আবেদন শুরু আজ থেকে
👉 আজ বুধবার (২০ এপ্রিল) বিকাল ৩ টা থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া।
👉 অনলাইন আবেদন শেষ তারিখ: ১০ মে
প্রবেশপত্র ডাউনলোড: ১৬ মে থেকে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত
👉 গতবারের মতো এবারও ঢাকাসহ আটটি বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে কেন্দ্র স্থাপন করে ভর্তি পরীক্ষা হবে ।
পরীক্ষা অনুষ্ঠিত হবে:
👉 বিজ্ঞান অনুষদভুক্ত (ক-ইউনিট): ১০ জুন
👉 কলা অনুষদভুক্ত (খ-ইউনিট): ৪ জুন
👉 ব্যবসায় শিক্ষা অনুষদ (গ-ইউনিট): ৩ জুন
👉 সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত (ঘ-ইউনিট): ১১ জুন
👉 চারুকলা অনুষদভুক্ত (চ-ইউনিট): ১৭ জুন
👉 ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের পরীক্ষা হবে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
👉 ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত হবে।
👉 ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে।
👉 ‘চ’ ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের লিখিত পরীক্ষা হবে।
👉 ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ হয়েছে।
👉 ‘চ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ হয়েছে।
